কসবায় ট্রেন দুর্ঘটনায় ফেসবুকে শোকের ছায়া
মঙ্গলবার দিনগত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনে ট্রেন দর্ঘটনা ঘটে। এতে ১৭ যাত্রী নিহত ও শতাধিক আহত হন।
এই ঘটনায় পুরো দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে এই ঘটনায় শোকের মাতম।
এরই মধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে তিন বছরের ছোঁয়া মনির ছবি। ছবিটি ফেসবুকে শেয়ার করে অনেকেই লেখেছেন এই ঘটনা মানতে পারছেন না।
মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি আলী ইউসুফ নিহত হয়েছেন। এদিকে ইউসুফের মৃত্যুর খবর শুনে পরিবারে শোকের মাতম চলছে।
স্বজনদের খুঁজছে ট্রেন দুর্ঘটনায় আহত আড়াই বছর বয়সী শিশু মহিমা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের নামের তালিকায় তার নাম লেখা আছে মহিমা আক্তার নামে। শিশুটির সঙ্গে কেউ নেই। হাসপাতালের নার্সরা তার দেখভাল করছেন।
মেহেদি হাসান নামে একজন ফেসবুকে স্ট্যাস্টাসে লিখেছেন, দুইটি শিশুর ছবি ফেসবুকে ভাসছে। আমি সহ্য করতে পারছি না। আল্লাহ সবাইকে ভালো রাখো।
তুষার নামে একজন লিখেছেন, সত্যিই এই ধরনের দুর্ঘটনা মানা যায় না। শিশুগুলোর ছবি দেখে নিজের সন্তানের মুখটা মনে পড়ছে খুব।